এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
দি নিউজ লায়ন; গতকাল রাত্রে নদীয়ার নাকাশিপাড়া আরবেতাই এ এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সিএসপি কর্মীর। নিজের বাড়ি থেকে বাধাখোলা এটিএম এ তিনি যাচ্ছিলেন টাকা তুলবার জন্য। বাড়ি থেকে বের হতেই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন।
রাস্তার পাশে তিনি পড়ে থাকেন রক্তাক্ত অবস্থায়। এলাকাবাসী তাকে ঐভাবে পড়ে থাকতে দেখে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
এদিন রাতে একটি গাড়ি পেট্রোল পাম্প এ পেট্রোল ভরতে গেলে গাড়িটি দেখে সন্দেহ হয় কয়েক জনের। এরপরে নাকাশিপাড়া থানার পুলিশ ওই গাড়িটিকে থানায় নিয়ে আসে। মৃতদেহ নিয়ে আসে নাকাশীপাড়া থানায় আজ তাকে শক্তিনগর মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি নিছক দুর্ঘটনা ।
Post a Comment